আবারও বাড়‌লো বান্দরবান ভ্রম‌ণে নি‌ষেধাজ্ঞা

বান্দরবান প্রতি‌নি‌ধি
২০ নভেম্বর ২০২২, ১৭:৪১আপডেট : ২০ নভেম্বর ২০২২, ১৭:৪১

বান্দরবানের রোয়াংছড়ি ও রুমা‌তে পর্যটকদের (স্থানীয় ও বিদেশি) ভ্রমণের নিষেধাজ্ঞা আগামী সোমবার (২১ ন‌ভেম্বর) থে‌কে র‌বিবার (২৭ ন‌ভেম্বর) পর্যন্ত সাত দিন বাড়ানো  হয়েছে। এ নি‌য়ে অষ্টম বা‌রের মতো বাড়‌লো পর্যটক ভ্রম‌ণে নি‌ষেধাজ্ঞা।

র‌বিবার (২০ ন‌ভেম্বর) বিকা‌লে জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিবরী‌জি স্বাক্ষ‌রিত জনস্বার্থে প্রকা‌শিত গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়‌টি জানানো হয়।

গণ‌বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়, জেলার রোয়াংছ‌ড়ি ও রুমাতে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের উপস্থিতির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহের জন্য বান্দরবান সেনানিবাসের রিজিয়ন কর্তৃক টহল কার্যক্রম পরিচালনা এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এ জন্য পর্যটকদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে ওই দুই উপ‌জেলায় পর্যটক ভ্রমণে নি‌ষেধাজ্ঞা র‌বিবার (২৭ ন‌ভেম্বর) পর্যন্ত বাড়ানো হয়েছে।

এর আগে ১৭ অক্টোবর রা‌ত থে‌কে রুমা ও রোয়াংছ‌ড়ি‌তে এবং ২৩ অক্টোবর থে‌কে ৩০ অক্টোবর পর্যন্ত থান‌চি ও আলীকদ‌মে পর্যটক‌দের ভ্রম‌ণে নিষেধাজ্ঞা দেওয়া হয়। পরে এ চার উপ‌জেলায় ৮ নভেম্বর পর্যন্ত ভ্রমণে নি‌ষেধাজ্ঞা দেওয়া হয়। এরপর ৯ ন‌ভেম্বর থে‌কে ১২ ন‌ভেম্বর পর্যন্ত আলীকদ‌মের নি‌ষেধাজ্ঞা প্রত‌্যাহার ক‌রে রোয়াংছড়ি, রুমা ও থান‌চিতে নি‌ষেধাজ্ঞা দেওয়া হয়। প‌রে ১৩ ন‌ভেম্বর থে‌কে ১৬ ন‌ভেম্বর পর্যন্ত এ তিন উপ‌জেলায় আবা‌রও নি‌ষেধাজ্ঞা দেওয়া হ‌য়। প‌রে থান‌চি‌তে নি‌ষেধাজ্ঞা প্রত‌্যাহার ক‌রে ১৭ ন‌ভেম্বর থে‌কে ২০ ন‌ভেম্বর পর্যন্ত রোয়াংছ‌ড়ি ও রুমা‌তে নি‌ষেধাজ্ঞা বহাল রাখা হয়। সর্বশেষ সোমবার (২১ ন‌ভেম্বর) থে‌কে র‌বিবার (২৭ ন‌ভেম্বর) পর্যন্ত সাত ‌দি‌নের নি‌ষেধাজ্ঞা দেওয়া হ‌য়ে‌ছে।

বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত জেলা ম্যাজিস্ট্রেটের বেঞ্চ সহকারী সুমন পাল বলেন, ‘রোয়াংছড়ি ও রুমা এ দুই উপ‌জেলায় পর্যটক‌দের ভ্রম‌ণে আবা‌রও সাত দিনের নি‌ষেধাজ্ঞা দেওয়া হ‌য়ে‌ছে। বাকি উপ‌জেলায় পর্যটকরা ভ্রমণ কর‌তে পার‌বেন।’

/এমএএ/
সম্পর্কিত
সাগরের সেই ‘মৃত্যুস্থলে’ ভেসে যাচ্ছিলেন চার পর্যটক, উদ্ধার করলো কে?
৫০ শতাংশ ছাড়েও পর্যটক কম, চায়ের দেশ কী আকর্ষণ হারাচ্ছে
কুয়াকাটায় পর্যটকের মৃত্যু
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম