মধ্যরাতেও জেগে আছেন সমাবেশে আসা নেতাকর্মীরা

আবদুল্লাহ আল মারুফ, কুমিল্লা
২৬ নভেম্বর ২০২২, ০১:৩৪আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ০১:৪৬

মাত্র কয়েক ঘণ্টা বাদে শুরু হবে বিএনপির কুমিল্লা বিভাগীয় সমাবেশ। কুমিল্লার টাউন হল মাঠে সমাবেশের অপেক্ষায় থাকা নেতাকর্মীরা নেচে গেয়ে সময় পার করছেন। এদিকে মঞ্চ তৈরির কাজও প্রায় শেষ।

সরেজমিন শুক্রবার দিবাগত রাত ১টার দিকে দেখা যায়, টাউনহল মাঠের কোণে কনসার্ট চলছে। সেখানে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) শিল্পীরা গান গাইছেন।

কুমিল্লার মুরাদনগর উপজেলা থেকে আসা যুবক আবদুর রহমান, জিলানি, আক্তার হোসেন ও জামিল আহমেদ বলেন, ‘গ্রামের খুব কম নেতাকর্মী এলাকায় আছেন। বেশির ভাগই কুমিল্লায় চলে এসেছেন। আমাদের বাকি নেতাকর্মীরা ভোররাতে আসবেন। আমাদের আমাদের নেতা খালেদা জিয়ার মুক্তি চাই।’

সমাবেশের অপেক্ষায় থাকা নেতাকর্মীরা নেচে গেয়ে সময় পার করছেন চাঁদপুরের শাহাবুদ্দিন বিকালে এসেছেন সভাস্থলে। গভীর রাতেও জেগে আছেন। তার ইউনিয়ন থেকে প্রায় হাজার খানেক নেতাকর্মী এসেছেন। মঞ্চের পাশে বসে উপভোগ করছেন দেশাত্মবোধক গান।

এদিকে মাঠের পশ্চিম পাশে ঘুমাচ্ছে নেতাকর্মীদের একটি অংশ। আর তার সামনে পায়চারি করছেন কিছু নেতাকর্মী।

কুমিল্লার বরুড়া থেকে আসা বিএনপি নেতা নুরুল ইসলাম, জলিল, ফারুক ও ছাত্রদল নেতা আরিফ জানান, সাবেক এমপি জাকারিয়া তাহের সুমনের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী নিয়ে ট্রাকের একটি বহরে তারা কুমিল্লায় এসেছেন। রাতের খাবার শেষ করে মঞ্চের পাশেই অবস্থান করেছেন। মঞ্চ প্রস্তুত থাকলেও মুক্তির ভাষণ শোনা ছাড়া তারা মাঠ ছাড়বেন না।

নোয়াখালী থেকে আসা বিএনপির কয়েকজন নেতাকর্মী জানান, তাদের বহু নেতাকর্মী কুমিল্লা শহরে আছেন। প্রায় চার হাজার নেতাকর্মী মাঠেই আছেন এখন। খাবার খেয়ে অনেকে ঘুমাচ্ছেন অনেকে কনসার্টে গান শুনছেন।

ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা ৫৬ বছরের সুলতান মিয়া বলেন, ‘দুই দিন ধরে মাঠে। বিএনপি করি বহুদিন। দলের মায়া কীভাবে ছাড়ি। তা ছাড়া ভাতিজা আর নাতিরাও এসেছে। ঠান্ডায় একটু সমস্যা হইতেছে। কিন্তু মাঠ ছেড়ে যাবো না।’

দলের নেত্রী খালেদা জিয়ার মুক্তি চেয়ে তিনি বলেন, ‘শুধু বাংলাদেশ না, বহু দেশের প্রধানমন্ত্রী দেশের জন্য জনতার জন্য জেল খেটেছেন। নেত্রী যে বিনা কারণে জেলে আছেন তা দেশের মানুষ জানে। সরকারকে বলতে চাই, ভালোয় ভালোয় গদি ছাড়েন, ১০ তারিখের পর কুল পাবেন না।’

কিছু নেতাকর্মীকে ফেসবুক ও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ এবং ভিডিও সম্প্রচার করতে দেখা গেছে। তাদের একজন মিজানুর রহমান। লাইভে থাকায় তিনি কথা না বললেও ইশারায় বুঝিয়েছেন, নেতাকর্মীরা মাঠে ঘুমাচ্ছেন তা ভিডিও রাখছেন, যেন পরে নেতাদের দেখাতে পারেন।

রাত ১২টায় মঞ্চের কাজ পরিদর্শনে আসেন বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন, মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুসহ নেতাকর্মীরা।

হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেন, ‘আর শুধু ব্যানার লাগানোর অপেক্ষা। জনসমুদ্র থেকে কাল উচ্চারিত হবে টেক বেক বাংলাদেশ। আর সরকারের বাজবে পতন ঘণ্টা।’

ইউসুফ মোল্লা টিপু জানান, কাল জনসমুদ্র দেখার অপেক্ষায় আছে ননেতাকর্মীরা। আমরা মঞ্চের কাজ পরিদর্শনে এসেছি।’

/এমএএ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম