বাড়ি ফিরেছেন রহস্যজনকভাবে নিখোঁজ ব্যবসায়ী

গাইবান্ধা প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২২, ০৭:২২আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ০৭:২২

গাইবান্ধার সাদুল্লাপুরে বাড়ি ফেরার পথে নিখোঁজ ব্যবসায়ী জ্যোতিশ চন্দ্র সরকার বাড়ি ফিরে এসেছেন। নিখোঁজের চার দিন পর বাড়ি ফিরেছেন তিনি।

পুকুর পাড়ে মোটরসাইকেল, রহস্যজনকভাবে নিখোঁজ ব্যবসায়ী  

শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানার ওসি (তদন্ত) এনায়েত কবীর। তিনি জানান, জ্যোতিশ চন্দ্রকে বৃহস্পতিবার রাতে উদ্ধার করে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। নিখোঁজের পর থেকে তিনি সিলেটে অবস্থান করেন বলে জানান। স্ত্রীর সঙ্গে অভিমান করে নিখোঁজ হন তিনি।

সাদুল্লাপুর উপজেলা শহরের বাজারের নারিশ পোল্ট্রি ফিড অ্যান্ড হ্যাচারির ডিলার জ্যোতিশ চন্দ্র সরকার। তিনি জামালপুর ইউনিয়নের তরফবাজিত গ্রামের মৃত গঙ্গাধর সরকারের ছেলে। 

বাড়ি ফিরে জ্যোতিশ চন্দ্র জানান, স্ত্রীর সঙ্গে অভিমান করে নিখোঁজ হন তিনি। তিনি সিলেটের জাফলং গিয়েছিলেন। সেখান থেকে তিনি বৃহস্পতিবার রাত ৯টার দিকে বাড়ি ফিরেছেন। কিন্তু কেন এমন নাটকীয়ভাবে তিনি নিরুদ্দেশ হলেন, এমন প্রশ্নের কোনও সদুত্তর দেননি তিনি।

এদিকে, হঠাৎ নিখোঁজের পর জ্যোতিশ চন্দ্র নিজ ইচ্ছায় বাড়ি ফেরার ঘটনায় নানা গুঞ্জন এখন স্থানীয়দের মুখে। জ্যোতিশের এমন আত্মগোপনে অন্য কোনও রহস্য আছে বলেও মনে করেন অনেকে।

গত ২০ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন জ্যোতিশ চন্দ্র সরকার। কিন্তু তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন সকালে বাড়ির অদূরে ভাই ভাই মিলের চাতালের পাশে কাঁচা সড়কের ধারে তার ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও পায়ের স্যান্ডেল দেখতে পান স্থানীয়রা। জ্যোতিশ চন্দ্র নিখোঁজের ঘটনায় তার ভাই চন্দ্র কিশোর সরকার সাদুল্লাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম