সড়কে প্রাণ হারালেন অটোরিকশাচালক

মীরসরাই প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০২২, ১৩:৫৭আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ১৩:৫৭

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে ব্যাটারিচালিত অটোরিকশা এবং শ্রমিক বহনকারী বাসের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ শরীফ (১৮) নামে একজন নিহত হয়েছেন। তিনি ওই অটোরিকশার চালক। এ ছাড়া প্রিয়তপ (১২) নামে ওই টমটমের আরোহী এক শিশু গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল ৯টায় শেখ হাসিনা সরণির বাংলাবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শরীফ উপজেলার ৬নং ইছাখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাংলাবাজার এলাকার আজমিরের ছেলে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক আশফিয়া ইয়াছিন বলেন, ‘দুর্ঘটনায় হতাহতদের মধ্যে মোহাম্মদ শরীফকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রিয়তপ নামে আহত এক শিশুকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) স্থানান্তর করা হয়েছে। তার অবস্থা ভালো না।’

মীরসরাই অর্থনৈতিক অঞ্চলের চরশরৎ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান বলেন, ‘ব্যাটারিচালিত অটোরিকশার (স্থানীয়দের দেওয়া নাম ‘টমটম’) সঙ্গে অর্থনৈতিক অঞ্চলে নির্মাণাধীন কারখানা মডার্ন সিনটেক্সের শ্রমিক বহনকারী চয়েস পরিবহনের একটি বাসের এ সংঘর্ষ হয়। চালক ইউসুফকে আটক এবং বাসটিকে জব্দ করা হয়েছে।’

 তিনি জানান, আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দুর্ঘটনাকবলিত টমটম, বাস ও বাস চালককে জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম