ধর্ষণে গুরুতর অসুস্থ শিশু হাসপাতালে

পটুয়াখালী প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২২, ১৫:১৬আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ১৫:২৩

পটুয়াখালীতে সাব্বির গাজী (২২) নামে এক যুবকের বিরুদ্ধে নয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বর্তমানে শিশুটি গুরুতর অসুস্থ অবস্থায় পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বুধবার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। শনিবার বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত সাব্বির গাজী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের খলিসাখলী গ্রামের দুলাল গাজীর ছেলে। ঘটনার পর থেকেই সে পলাতক রয়েছে।

ভুক্তভোগী শিশুটি বলে, ‘শনিবার বিকালে রাস্তা দিয়ে যাওয়ার সময় সাব্বির আমার মুখ চেপে চাকু ধরে রাস্তার পাশের পরিত্যক্ত ভিটায় নিয়ে ধর্ষণ করে।’

শিশুটির বাবা বলেন, ‘আমার মেয়েকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে প্রথমে থানায় নিয়ে যাই। পরে হাসপাতালে ভর্তি করেছি। অভিযুক্ত সাব্বির গাজীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা জানান, শিশুটি গুরুতর অসুস্থ ছিল। বর্তমানে সে কিছুটা সুস্থ আছে।

সদর থানার ওসি বলেন, ‘ভুক্তভোগীর পরিবার ঘটনার পর থানায় অভিযোগ দিয়েছে। এ বিষয়ে মঙ্গলবার থানায় একটি মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

/এমএএ/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের