প্রেমের অভিনয় করে ধর্ষণের অভিযোগে যুবক আটক

যশোর প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০২২, ১৫:০২আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ১৫:০২

প্রেমের অভিনয় করে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ শাহরিয়ার সুজন (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাকে আজ (বৃহস্পতিবার) আদালতে সোপর্দ করা হবে। 

ভুক্তভোগীর বাবা বলেন, ‘শাহরিয়ার সুজন তার মেয়ের সঙ্গে মোবাইল ফোনে পরিচয়ের পরে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত ৬ ডিসেম্বর সকালে সুজন আমার মেয়েকে ফোন করে দেখা করতে বলে। ওইদিন সকাল সাড়ে ১০টার দিকে সে সুজনের সঙ্গে দেখা করতে যায়। সেখান থেকে তাকে নিয়ে সুজন শহরের বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করে এবং খাবার খায়। সন্ধ্যার দিকে মেয়েকে ফুঁসলিয়ে সুজন ভাড়া বাসায় নিয়ে সারারাত রেখে ধর্ষণ করেছে।’

ভুক্তভোগী সাংবাদিকদের জানিয়েছে, ৭ ডিসেম্বর সকালে বিয়ের জন্যে চাপ দিলে সুজন তাকে বাড়ি থেকে বের করে দেয়। পরে বাড়ি ফিরে মাকে ঘটনাটি জানালে পরিবারের পক্ষ থেকে মামলার সিদ্ধান্ত নেওয়া হয়।

তার বাবা জানান, এ ঘটনায় তিনি বাদী হয়ে যশোর কোতয়ালি থানায় মামলা করেছেন। মামলা নম্বর ২৬/০৮.১২.২০২২। 

কোতয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, ‘অভিযুক্ত সুজনকে আটক করা হয়েছে। আজই তাকে আদালতে সোপর্দ এবং মেয়েটিকে জবানবন্দি গ্রহণে আদালতে নেওয়া হবে।’ 

/এমএএ/
সম্পর্কিত
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম