সড়কে প্রাণ ঝরলো অটোরিকশার ৩ যাত্রীর

গাইবান্ধা প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০২২, ০৯:১৫আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ০৯:১৫

গাইবান্ধার পলাশবাড়ীতে অজ্ঞাত পরিবহনের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের সাঁকোয়া মাঝিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা। তিনি জানান, সকালে একটি যাত্রীবাহী অটোরিকশা গাইবান্ধা থেকে পলাশবাড়ির দিকে যাচ্ছিল। সে সময় অজ্ঞাত একটি গাড়ি মাঝিপাড়া এলাকায় অটোরিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশা থেকে ছিটকে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন। ওই গাড়িটি ঢাকা থেকে আসা নৈশকোচ বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, নিহতদের মধ্যে দুই জন পুরুষ ও এক নারী রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। আরও কেউ হতাহত আছেন কিনা খোঁজ নেওয়া হচ্ছে। এ ছাড়া ঘাতক যানটি শনাক্তের চেষ্টা চলছে।

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম