অটোরিকশায় ট্রাকের ধাক্কা, প্রাণ গেলো যুবকের

টাঙ্গাইল প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০২২, ১৪:৩৭আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ১৪:৩৭

টাঙ্গাইলের ভূঞাপুরে বালুবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ইশরাক (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার বাবাসহ দুই জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ভূঞাপুর-তারাকান্দি সড়কের জগৎপুরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

নিহত ইশরাক জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার থল গ্রামের আবু সাঈদের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন ইশরাকের বাবা আবু সাঈদ এবং সোলায়মান নামে আরও একজন।

স্থানীয়রা জানান, সরিষাবাড়ি থেকে সিএনজিচালিত অটোরিকশাটি টাঙ্গাইল যাওয়ার পথে জগৎপুরা এলাকায় একটি বালুবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী ইশরাক ঘটনাস্থলেই নিহত হন। আহত হন দুই জন। আহতদের ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

ইশরাকের স্বজনরা জানান, বাবার সাথে ইশরাক টাঙ্গাইলের মাওলানা ভাসানী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাচ্ছিলেন। সেখানে পৌঁছানোর আগেই ইশরাক সড়ক দুর্ঘটনায় মারা গেল।

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম