শিশুকে ধর্ষণের পর হত্যা, যুবক গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০২২, ১৭:০৯আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ১৭:৩০

কুমিল্লার বরুড়ায় এক শিশুর (১০) লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা। বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় ওই উপজেলার ভাউকসার ইউনিয়নের একটি পুকুর পাড়ের বাঁশঝাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। ঘটনার পর জসিম (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শিশুটিকে ধর্ষণের পর হত্যা করেছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে সে।

আটক জসিম ওই ইউনিয়নের গজারিয়া গ্রামের মনোহর আলীর ছেলে।

নিহতের ফুফাতো ভাই জানান, শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রী। মাদ্রাসায় পরীক্ষা শেষ করে খালার বাড়িতে যায় সে। সেখানে জসিম তার পিছু নেয়।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, ‘ঘটনার পর জসিমকে আটক করা হয়। পরে সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করে। জসিম জানায়, ১৪ ডিসেম্বর দুপুরে ওই শিশুটির পিছু নেয় সে। তাকে বারবার অনৈতিক কাজের প্রস্তাব দিতে থাকে। কিন্তু রাজি না হওয়ায় তাকে জোর করে বাঁশঝাড়ে নিয়ে হাত বেঁধে ধর্ষণ করে জসিম। ধর্ষণের পর সে ক্ষিপ্ত হয়ে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে।’

ওসি আরও বলেন, ‘জসিমের স্বীকারোক্তির পর তার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করা হয়েছে। আমরা এখন তাকে আদালতে নিয়ে এসেছি। এখনও আদালতে আছি। শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি