বগি লাইনচ্যুত, ময়মনসিংহ-ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ

ময়মনসিংহ প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০২২, ১০:০১আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ১০:০১

ময়মনসিংহ থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী একটি ট্রেনের বগি শম্ভুগঞ্জ এলাকায় লাইনচ্যুত হয়ে পড়েছে। এর ফলে ময়মনসিংহ-ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। 

ময়মনসিংহ রেলওয়ে জিআরপি থানার ওসি মহিউদ্দিন আহমেদ জানান, সকাল ৯টার পর ময়মনসিংহ জংশন থেকে চট্টগ্রামগামী নাসিরাবাদ ৩৮ ডাউন ট্রেন শম্ভুগঞ্জ এলাকায় গেলে একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এরপর থেকে ময়মনসিংহ ভৈরব রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

তিনি আরও জানান, বগি উদ্ধারে কেওয়াটখালী লোকোসেট থেকে উদ্ধারকারী ট্রেন পাঠানোর জন্য খবর দেওয়া হয়েছে। উদ্ধার কাজ শেষ হলেই আবারও ট্রেন চলাচল শুরু হবে।

প্রসঙ্গত, গত ১১ ডিসেম্বর সকালে ময়মনসিংহের বলাশপুর এলাকায় চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ-গৌরীপুর রুটে ট্রেন চলাচল বন্ধ পড়ে। বগি লাইনচ্যুত হওয়ার তিন ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

/এসএইচ/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের