মৌলভীবাজারে আটক কক্সবাজারের ক্যাম্প থেকে পালানো ১৬ রোহিঙ্গা

মৌলভীবাজার প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০২২, ১৭:৪৮আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, ১৭:৪৮

চট্টগ্রাম থেকে মৌলভীবাজারে আসার পথে এনা পরিবহনের একটি বাস থেকে ১৬ রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। রবিবার সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল চৌহমুনা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক রোহিঙ্গারা হলেন– ওয়াজ মিয়া (৩৩), হাফিজুর রহমান (২৮), সৈয়দ আলী (২৭), নূর মোস্তফা (১৮), ছুমুদা খাতুন (৫০), ফাতেমা খাতুন (৭০), রোকেয়া বেগম (২৮), আশরাফা বেগম (১৮), ইয়াসমিন আরা (১৮), নূর সাহেরা (১৪), সফুদা বিবি (১৪), জনুয়ারা বেগম (১২), ইয়াছমিন আরা (১০), আসমা বিবি (৬), নুরুল আমিন (৮), এরফান (৪)। তারা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

শ্রীমঙ্গল থানার ওসি জাহাঙ্গীর আলম সরদার জানান, রবিবার  সকাল ৭টায় মৌলভীবাজার জেলায় কর্মরত পুলিশ পরিদর্শক ক্যশৈনু ছুটি শেষে চট্টগ্রাম থেকে এনা পরিবহনে (গাড়ি নং ঢাকা মেট্রো ১৫-৬৭০৩) মৌলভীবাজার আসছিলেন। পথে ওই গাড়িতে থাকা কিছু যাত্রীকে তার রোহিঙ্গা বলে সন্দেহ হয়। তিনি তাৎক্ষণিক বিষয়টি মৌলভীবাজার পুলিশ কন্ট্রোলরুমকে অবহিত করেন। মৌলভীবাজার পুলিশ কন্ট্রোল রুম বিষয়টি শ্রীমঙ্গল থানার ডিউটি অফিসারকে অবহিত করে। পরে শ্রীমঙ্গল থানার এসআই  জাকির হোসেন শ্রীমঙ্গল চৌমুহনায় অবস্থান করে গাড়িটিকে থামান। এসআই জাকির হোসেন গাড়িতে থাকা নারী-পুরুষ ও শিশুসহ মোট ১৬ জন যাত্রীকে রোহিঙ্গা হিসেবে শনাক্ত ও আটক করেন। পরে এসআই জাকির আটক রোহিঙ্গাদের নিজ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। তারা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করে বলে স্বীকার করে। আটক রোহিঙ্গারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার উদ্দেশ্যে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে মৌলভীবাজার এসেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

থানা হেফাজতে থাকা রোহিঙ্গাদের জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের