চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পাগলা নদীর তীরবর্তী তক্তিপুরে গঙ্গাশ্রম ঘাটে গঙ্গাস্নান উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল থেকে হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বীরা এ গঙ্গাস্নান উৎসবে যোগ দেয়।

পাপমোচন ও পূণ্যলাভের আশায় মাক্রি সপ্তমী তিথিতে তারা গঙ্গাস্নানে আসেন। এছাড়া ধর্মসাধক জাহ্নুমণি এই গঙ্গা নদীতে আত্মবলিদান দিয়েছিলেন। আর সেই থেকে এখানে প্রতিবছর পূণ্য গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়ে আসছে।
তক্তিপুর মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক শ্রী কমল ত্রিবেদী জানান, পৌরাণিক যুগ থেকে উত্তরবঙ্গের অন্যতম র্তীর্থস্থান তক্তিপুর। রাজশাহী, নাটোর, নওগাঁ, বগুড়া, দিনাজপুরসহ বিভিন্ন এলাকার হাজার হাজার ধর্মপ্রাণ হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ এখানে সমাবেত হয়ে গঙ্গাস্নানে অংশ নেয়।
এদিকে, এ উপলক্ষে তিনদিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। মেলায় প্রসাধনী, কাঠের আসবাবপত্র, হিন্দু ধর্মের বিভিন্ন উপকরণ, মিষ্টি ও খাবার দোকান রয়েছে।
/বিটি/টিএন/








