এক কেজি হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নাটোর প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০২২, ১১:৩৩আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, ১১:৩৩

নাটোর পৌর এলাকার ঈদগাহ মাঠ এলাকায় অভিযান চালিয়ে এক কেজি ৫৩ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার রাতে এ অভিযান চালানো হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলো– নাটোর শহরের উত্তর বড়গাছা এলাকার নজরুল ইসলামের ছেলে  মোস্তাকিম হোসেন মুন্না(৩২) এবং শহরের দক্ষিণ বড়গাছা এলাকার মৃত সেকান্দার আলীর ছেলে শাহাদাৎ আলী(৩০)।

র‌্যাব-১২ সিপিএসসি সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার বিএন আবুল হাশেম সবুজ জানান, গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ সিরাজগঞ্জের অধিনায়ক মারুফ হোসেনের নির্দেশনায় গতরাতে এই অভিযান চালানো হয়। এ সময় ওই দুই মাদক ব্যবসায়ীর কাছ থেকে এক কেজি ৫৩ গ্রাম হেরোইন উদ্ধার ও তাদের গ্রেফতার করা হয়। ওই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে নাটোরসহ বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

তিনি আরও জানান, গ্রেফতার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে উদ্ধার আলামতসহ তাদের নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম