নরসিংদীর শিবপুরে এক ব্যবসায়ীর বাড়িতে দিনে-দুপুরে ডাকাতি হয়েছে। ডাকাতরা ছয় লাখ ৫৩ হাজার টাকা, আট ভরি স্বর্ণালংকার ও মোবাইল সেট লুট করেছে। রবিবার বেলা ১১টায় শিবপুর উপজেলার কারার চর খাসমহল গ্রামের ব্যবসায়ী আব্দুল সাত্তার ভূঁইয়ার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বেলা ১১টার দিকে মোটরসাইকেলে আসা চারজনের একটি ডাকাত দল তিনতলা ভবনের দ্বিতীয় তলায় আব্দুল সাত্তার ভূঁইয়ার বাসায় ঢোকে। এ সময় তারা গৃহকর্তাকে মারধর করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ছয় লাখ ৫৩ হাজার টাকা, আট ভরি স্বর্নালংকার ও মোবাইল সেট লুটে নেয়। ডাকাতরা বাসার লোকজনকে একটি কক্ষে আটকে রেখে পালিয়ে যায়। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।ডাকাতদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।
/বিটি/টিএন/








