সভাপতি-সাধারণ সম্পাদককে শুভেচ্ছা জানিয়ে রাতেই ছাত্রলীগের মিছিল

কুড়িগ্রাম প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০২২, ০৯:৩৯আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, ০৯:৩৯

আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নবঘোষিত কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকে শুভেচ্ছা জানিয়ে রাতেই মিছিল ও পথসভা করেছে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ। মিছিল শেষে একে অপরকে মিষ্টি বিতরণ করেন নেতাকর্মীরা।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণার পর রাত সাড়ে ১১টার দিকে কুড়িগ্রাম শহরে মিছিল বের করে জেলা ছাত্রলীগ। মিছিলটি জেলা শহরের কলেজ মোড় থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে।

জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের নেতৃত্বে মিছিলে ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের কয়েকশ’ নেতাকর্মী অংশ নেন। পরে মিছিলটি শহরের শাপলা চত্বরে অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে একটি সংক্ষিপ্ত সভা করে। এ সময় নতুন নেতৃত্বের প্রতি আনুগত্যের ঘোষণা দেন নেতাকর্মীরা।

পথসভায় ছাত্রলীগ নেতাকর্মীরা ছাড়াও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রেদওয়ানুল হক দুলাল ও মোমিনুর রহমান মুমিন বক্তব্য রাখেন। নতুন নেতৃত্বে ছাত্রলীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ লালন করে সংগঠনের ঐতিহ্যের পথে আরও অগ্রগামী হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।

পরে মিছিলটি কলেজ মোড়ে পৌর টাউনহল মার্কেটের সামনে ফিরে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা একে অপরকে মিষ্টি খাইয়ে নতুন নেতৃত্বকে স্বাগত জানান।

এর আগে, গত ৬ ডিসেম্বর রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ওইদিন কমিটি ঘোষণা করা হয়নি। শেখ হাসিনার পরামর্শে নতুন নেতৃত্ব চূড়ান্ত হবে বলে সে সময় জানানো হয়। পরে মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে গণভবনে এ সংক্রান্ত বৈঠক হয়। বৈঠক থেকে বের হয়ে সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে কমিটি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

 

/এমএএ/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের