রংপুর মহানগর যুবদলের সাধারণ সম্পাদককে বহিষ্কার

রংপুর প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০২২, ০৬:০৩আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, ০৬:০৩

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে অংশ নেওয়ার অভিযোগে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক লিটন পারভেজকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় যুবদল শুক্রবার তাকে বহিষ্কার করার ঘোষণা দিয়েছে। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু।

এদিকে, শনিবার ঢাকা বাদে দেশব্যাপী বিএনপি গণমিছিল ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। রংপুরে এই কর্মসূচির তারিখ পরিবর্তন করে আগামী ৩০ ডিসেম্বর নির্ধারণ করেছে বিএনপি। রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুজুন্নবী ডন তারিখ পরিবর্তনের বিষয়টি জানান।

বিএনপি সূত্রে জানা গেছে, আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে লিটন পারভেজ রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে অংশ নিচ্ছেন। তাকে বিএনপির শীর্ষ পর্যায় থেকে নির্বাচন থেকে সরে আসার জন্য বারবার বলার পরেও নির্বাচনে অংশ নেওয়ায় এবং মনোনয়নপত্র প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে না আসায় যুবদল থেকে বহিষ্কার করা হয়। এ সংক্রান্ত নির্দেশনামা শুক্রবার জারি করা হয়।

যুবদলের একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, লিটন পারভেজকে নির্বাচনে অংশ না নেওবার ব্যাপারে বলা হলেও সে কর্ণপাত করেনি। তা ছাড়া বিএনপি এই সরকারের অধীনে কোনও নির্বাচনে অংশ নেবে না বলে অনেক আগেই ঘোষণা দিয়েছে। ফলে যুবদল নেতার নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি দলের সিদ্ধান্তের সঙ্গে সাংঘর্ষিক বলেই তাকে যুবদলের সাধারণ সম্পাদকসহ প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এ ব্যাপারে জানতে যুবদল নেতা লিটন পারভেজের সঙ্গে তার মোবাইল ফোনে বেশ কয়েকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এদিকে, মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু জানান, সারাদেশে ২৪ ডিসেম্বর বিএনপির গণমিছিল ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কিন্তু রংপুর সিটি করপোরেশন নির্বাচন ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বিধায় অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা ও মহানগর বিএনপি আগামী ৩০ ডিসেম্বর গণমিছিল ও বিক্ষোভ কর্মুসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম