জঙ্গল সলিমপুরের শীর্ষ সন্ত্রাসী গিট্টু জাহাঙ্গীর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ ডিসেম্বর ২০২২, ১৩:০১আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২, ১৩:০১

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের শীর্ষ সন্ত্রাসী ১৮টি মামলার আসামি জাহাঙ্গীর আলম ওরফে গিট্টু জাহাঙ্গীর (৪০) গ্রেফতার হয়েছে। শুক্রবার (২৪ ডিসেম্বর) রাতে নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন ছিন্নমূল জঙ্গল ছলিমপুর এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-৭ তাকে গ্রেফতার করে।

এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় প্রযুক্তিতে তৈরি এসবিবিএল এবং চারটি কার্তুজ উদ্ধার করা হয়।

র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক নূরুল আবছার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গ্রেফতার জাহাঙ্গীর আলম ওরফে গিট্টু জাহাঙ্গীর চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানাধীন নোয়াপাড়া এলাকার মৃত জনাব আলীর ছেলে। বর্তমানে ছিন্নমূল এলাকায় বসবাস করছে। গিট্টু জাহাঙ্গীরের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় অবৈধ অস্ত্র, হত্যা, ডাকাতি এবং মারামারিসহ সর্বমোট ১৮টি মামলা রয়েছে।’

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর র‌্যাবকে জানিয়েছে, অবৈধ অস্ত্র ব্যবহার করে সে দীর্ঘদিন ধরে ছিন্নমূল জঙ্গল ছলিমপুর এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনাসহ হত্যা, ডাকাতি এবং মারামারিসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করত। সরকারি পাহাড় কেটে প্লট বিক্রিসহ নানা অপরাধে জড়িত জাহাঙ্গীর।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী