কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০২২, ১৫:১৪আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, ১৫:৩৫

কক্সবাজারের সমুদ্রসৈকতে গোসল করতে নেমে ডুবে মারা গেছেন এক পর্যটক। তার নাম ইকবাল হোসেন (৫২)। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে।

ইকবাল গাজীপুরের টঙ্গী এলাকার মিন্নত আলীর ছেলে।

কক্সবাজারের ট্যুরিস্ট পুলিশের এএসপি মিজান উজ জামান জানান, দুপুর সাড়ে ১২টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করার সময় ঢেউয়ের তোড়ে পানিতে তলিয়ে যান ইকবাল। সৈকতে কর্মরত লাইফ গার্ড ও বিচ-কর্মীরা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ এখন কক্সবাজার সদর হাসপাতালে রাখা হয়েছে।

ট্যুরিস্ট পুলিশ জানায়, ইকবাল হোসেন পরিবার ও আত্মীয়-স্বজনসহ রবিবার কক্সবাজারে বেড়াতে এসেছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
সাগরের সেই ‘মৃত্যুস্থলে’ ভেসে যাচ্ছিলেন চার পর্যটক, উদ্ধার করলো কে?
৫০ শতাংশ ছাড়েও পর্যটক কম, চায়ের দেশ কী আকর্ষণ হারাচ্ছে
কুয়াকাটায় পর্যটকের মৃত্যু
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের