ট্রাকের চাকায় পিষ্ট হলেন পল্লী বিদ্যুৎকর্মী জান্নাত

বেনাপোল প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০২২, ১৬:১৭আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, ১৬:১৭

যশোরের শার্শায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জান্নাতুল ফেরদৌস নামে পল্লী বিদ্যুতের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় নূর ইসলাম নামে অপর একজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টায় শার্শার নাভারণ কলেজের সামনে এ ঘটনা ঘটে।

জান্নাত শার্শার পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তিনি যশোরের মণিরামপুর উপজেলার মদনপুর গ্রামের মশিয়ার গাজীর মেয়ে।

আহত নূর ইসলাম ঝিকরগাছা উপজেলার মাগুরা গ্রামের মৃত ওজিউল্লাহর ছেলে।

নাভারণ হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, জান্নাতুল ফেরদৌস সহকর্মী নূর ইসলামের সঙ্গে মোটরসাইকেলে শার্শার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে নাভারণ বাজারে পৌঁছালে একটি ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে জান্নাত সড়কের ওপর পড়ে যায়। সে সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তার মাথার ওপর দিয়ে পিষে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, পরিবারের স্বজনদের অনুরোধে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম