উপনির্বাচন প্রার্থী হচ্ছেন পদত্যাগ করা বিএনপির এমপি আব্দুস সাত্তার ভূঁইয়া

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০১ জানুয়ারি ২০২৩, ২১:০২আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ২১:২২

আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সদ্য পদত্যাগ করা বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য (এমপি) উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া। রবিবার বিকালে তার পক্ষে সাদ মোহাম্মদ রশিদ নামে এক ব্যক্তি মনোনয়নপত্র সংগ্রহ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা।

খোঁজ নিয়ে জানা যায়, ১৯৭৮ সালে জিয়াউর রহমানের প্রতিষ্ঠা করা জাগ দলের মাধ্যমে বিএনপির সঙ্গে পথচলা শুরু হয়েছিল ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের পাঁচবারের সংসদ সদস্য বর্ষীয়ান নেতা উকিল আব্দুস সাত্তার ভূঁইয়ার। সর্বশেষ দলীয় হাইকমান্ডের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে জাতীয় সংসদ থেকে গত ১১ ডিসেম্বর পদত্যাগ করেন তিনি। এরপর গত ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাসহ সব পদ থেকে পদত্যাগ করেছেন আব্দুস সাত্তার ভূঁইয়া।

সদ্য পদত্যাগ করা এই বিএনপি নেতার উপনির্বাচনে প্রার্থী হওয়া সম্পর্কে জানতে চাইলে সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরুজ্জামান লস্কর তপু বলেন, ‘বিষয়টি আমরা শুনেছি। তার আচরণে মনে হচ্ছে তিনি একজন লোভী মানুষ। তিনি সবসময় ক্ষমতার রাজনীতি করতে চান। বিএনপি পরিবারের কেউ তাকে গ্রহণ করবে না।’

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান বলেন, ‘বিএনপি সাত্তার ভূঁইয়ার জন্য কম করেনি। তিনি বিএনপি থেকে পাঁচবার এমপি, প্রতিমন্ত্রী হয়েছেন। বর্তমান সময়ে তিনি বিএনপির সঙ্গে বেইমানি করেছেন।’

অপরদিকে সাত্তার ভূঁইয়ার স্বতন্ত্র প্রার্থী হওয়া সম্পর্কে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আল মামুন সরকার বলেন, ‘সাত্তার সাহেব নিঃসন্দেহে একজন ভালো মানুষ এবং জনপ্রিয় ব্যক্তি। তবে স্বতন্ত্র প্রার্থী হলে খুব একটা ভালো করতে পারবেন বলে আমি মনে করি না। কারণ, সেখানে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে খুব শক্তিশালী।’

উল্লেখ্য, উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া ১৯৭৯ সালে তৎকালীন কুমিল্লা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তী সময়ে ১৯৯১ ও ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০০১ সালের নির্বাচনে তৎকালীন চারদলীয় জোট সরকার থেকে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হিসেবে আবদুস সাত্তার ভূইয়া আইন, মৎস্য ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন। তবে ২০০৮ সালের নির্বাচনের পরে রাজনৈতিক কার্যক্রম থেকে তিনি নিষ্ক্রিয় ছিলেন। পরে ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আবারও ধানের শীষ প্রতীক নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে জয়লাভ করেন।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম