যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২৪ বছর পর গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২৩, ১২:০৭আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩, ১২:০৭

যাবজ্জীবন সাজা মাথায় নিয়ে দীর্ঘ ২৪ বছর পালিয়ে থাকার পর মানিকগঞ্জে চাঞ্চল্যকর নবু প্রামাণিক হত্যা মামলার পলাতক আসামি মজিবর রহমানকে (৬০) ঢাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার রাতে রাজধানীর মোহাম্মদপুর থানার আদাবর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মজিবর সদর উপজেলার নারিকুলি গ্রামের বাসিন্দা।

র‌্যাব-৪ মানিকগঞ্জ অঞ্চলের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হোসেন জানান, মজিবর ও নিহত নবু প্রামাণিক একই গ্রামে বসবাস করতেন। ১৯৯৮ সালের ১৬ নভেম্বর বিকালে ফুটবল খেলাকে কেন্দ্র করে মজিবরের চাচাতো শ্যালক বরকতের সঙ্গে নবু প্রামাণিকের ছেলে বাদশার বিরোধ বাঁধে। এর জের ধরে মজিবরের স্ত্রী জুলেখা এবং নবু প্রামাণিকের স্ত্রী নুর নাহারের কথা কাটাকাটি ও ঝগড়া হয়। নবু প্রামাণিক তাদের থামানোর চেষ্টা করেন। সে সময় মজিবর তার কয়েকজন সহযোগী নিয়ে দেশি অস্ত্র দিয়ে নবুর ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা নবুকে নিয়ে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নুর নাহার বাদী হয়ে সাত জনকে আসামি করে ওইদিনই সদর থানায় একটি মামলা করেন। মামলার পর মজিবর আত্মগোপনে চলে যায়। গ্রেফতার অপর ছয় আসামি ১৯৯৯ সালে তিন মাস কারাভোগ শেষে জামিনে বের হয়ে আত্মগোপন করে। মামলার তদন্ত কর্মকর্তা এজাহারনামীয় আসামি মজিবরকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। অপর ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের চার্জশিট থেকে অব্যাহতি দেন। পর আদালত সাক্ষ্য-প্রমাণ শেষে মজিবরকে যাবজ্জীবন সাজা দেন।

র‌্যাব কমান্ডার আরও জানান, আসামি মজিবরকে মানিকগঞ্জ সদর থানায় পাঠানো হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম