সৈয়দ আশরাফের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২৩, ১৪:৪৭আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩, ১৪:৪৭

কিশোরগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী। সকালে কিশোরগঞ্জ শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে তার ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজলসহ আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ নেতার ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন। পরে মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।

এ ছাড়া বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করেছে জেলা আওয়ামী লীগ।

সৈয়দ আশরাফুল ইসলাম ১৯৫২ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১৯ সালের ৩ জানুয়ারি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেদ হাসপাতালে মারা যান তিনি।

কিশোরগঞ্জ-১ আসনে ১৯৯৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হন সৈয়দ আশরাফ। তিনি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং জনপ্রশাসন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও টানা দুইবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন তিনি।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম