শাহপরীর দ্বীপে অভিযান, ১৪ আগ্নেয়াস্ত্রসহ ৬ রোহিঙ্গা ডাকাত আটক

টেকনাফ প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২৩, ১৬:২২আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩, ১৬:২২

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে নাফনদীতে নয় ঘণ্টার অভিযান চালিয়েছেন কোস্টগার্ড সদস্যরা। সোমবার রাতের এ অভিযানে মাছ ধরার নৌকা থেকে ১৪টি আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য এবং ছয় রোহিঙ্গা ডাকাতকে আটক করতে সক্ষম হন কোস্টগার্ড।

মঙ্গলবার দুপুরে কেরুনতলী কার্যালয়ে কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মহিউদ্দিন জামান এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। 

আটক ব্যক্তিরা হলেন– উখিয়া উপজেলার থ্যাংখালী রোহিঙ্গা ক্যাম্পের ইব্রাহিম (২৪), একই ক্যাম্পের আরিফ (৩৩), মাহমদুর রহমান(১৮), বালুখালী ক্যাম্পের নবী হোসেন(২৮), হোয়াইক্যং উনচিপ্রাং ক্যাম্পের আমিন(৩৩) এবং একই ক্যাম্পের কানিজ(২৪)।

মহিউদ্দিন জানান, সশস্ত্র ডাকাত দলের ফিশিং বোটে ডাকাতির প্রস্তুতির খবরে কোস্ট গার্ড নাফনদীর মোহনায় অভিযান চালায়। এ সময় ডাকাত দল বোট নিয়ে নাফনদীর মোহনা হয়ে টেকনাফের দিকে পালিয়ে ঢুকে পড়ে। কোস্টগার্ড ধাওয়া করলে ডাকাত দল রঙ্গিখালী এলাকায় খড়ের দ্বীপে কয়েক সদস্যকে নামিয়ে দ্রুত মিয়ানমারে অভ্যন্তরে চলে যায়। এ সময় অন্য ডাকাতরা দ্বীপের বনে লুকিয়ে যায়।

পরে টেকনাফ ও সেন্টমার্টিনের কোস্টগার্ডের যৌথ দল দ্বীপটি চারদিক থেকে ঘিরে অভিযান চালায়। সেখানে ডাকাত দলের মূল আস্তানা থেকে ছয় জন সশস্ত্র রোহিঙ্গা ডাকাত সদস্যকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তি মতে আস্তানায় তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল, তিনটি একনলা বন্দুক, দুটি এলজি, একটি শটগান, ছয়টি দেশি পিস্তল, চারটি পিস্তলের ম্যাগাজিন, ৪৫০ রাউন্ড তাজা গুলি, ৩৬ রাউন্ড গুলির খোসা, চারটি রামদা, ২০ হাজার পিস ইয়াবা, ২১ বোতল বিদেশি মদ, ৫৫১ ক্যান বিয়ার, ৭ সেট ডাকাতিতে ব্যবহৃত পোশাক, একটি হ্যান্ডকাফ, একটি ল্যান্ড ফোন, চারটি বাটন মোবাইল উদ্ধার করা হয়। 

কোস্টগার্ডের এই কর্মকর্তা বলেন, ‘মূলত এ দ্বীপটি টেকনাফ থেকে দূরবর্তী, বিচ্ছিন্ন এবং জনশূন্য। এ সুযোগে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে ডাকাতি, মাদক ও মানবপাচারসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছিল। দীর্ঘদিনের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমাদের টেকনাফ-সেন্টমার্টিনের দুটি টিম যৌথভাবে দীর্ঘ ৯ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করে বিপুল পরিমান অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্যসহ ৬ জন ডাকাত সদস্য আটক করতে সক্ষম হয়।’

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দিয়ে থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি। 

/এমএএ/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম