কক্সবাজারে পর্যটকবাহী জিপ উল্টে একজন নিহত

কক্সবাজার প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৩, ০১:৫০আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ০১:৫০

কক্সবাজারে পর্যটকবাহী জিপ উল্টে একজন নিহত এবং চালকসহ সাত জন আহত হয়েছেন। রামু থানার ওসি আনোয়ারুল হোসাইন জানান, শুক্রবার রাত ১০টায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে রামু উপজেলার হিমছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

এ ঘটনায় নিহত মমতাজ বেগম (৬০) পুরান ঢাকার ওয়ারী এলাকার মৃত রুহুল আমিনের স্ত্রী। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। হতাহতরা সবাই পরস্পর আত্মীয়-স্বজন।

আহতদের বরাতে ওসি আনোয়ারুল বলেন, ‘রাতে উখিয়া উপজেলার পর্যটন স্পট ইনানী থেকে জিপে ১২ জন পর্যটক কক্সবাজার শহরে ফিরছিলেন। গাড়িটি মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি পুলিশ ফাঁড়ির সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে গাড়িটির চালকসহ আট জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করে হিমছড়ি পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।’

হাসপাতালের দায়িত্বরত পুলিশের এক সদস্যের বরাতে ওসি বলেন, ‘আহতদের হাসপাতালে আনার আগে পথেই এক নারীর মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন সাত জনের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।’

/এমএএ/
সম্পর্কিত
সাগরের সেই ‘মৃত্যুস্থলে’ ভেসে যাচ্ছিলেন চার পর্যটক, উদ্ধার করলো কে?
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম