জমির কাদার মধ্যে পাওয়া গেলো নিখোঁজ শিক্ষকের মরদেহ

ঝিনাইদহ প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০২৩, ১৭:৪৬আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ১৭:৪৬

ঝিনাইদহের কালীগঞ্জে ঈশ্বরবা গ্রামের মাঠ থেকে তাপস কুমার বিষ্ণু (৫৬) নামে এক স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

তাপস উপজেলার চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক। তিনি একই উপজেলার জামাল ইউনিয়নের গোপালপুর গ্রামের বাসিন্দা।

চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুনর রশিদ জানান, শিক্ষক তাপস কুমার বেশ কিছুদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছিলেন। শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে সবার অগোচরে বেরিয়ে যান তিনি। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনও সন্ধান পাওয়া যাচ্ছিল না। সকালে ঈশ্বরবা গ্রামের মাঠে ইরি ধানের জন্য প্রস্তুত করা জমির কাদার মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।

ঘটনাস্থলে যাওয়া কালীগঞ্জ থানার এসআই অজিবর রহমান জানান, ঘটনাস্থল দেখে মনে হচ্ছে, প্রচণ্ড শীতে কাদা-পানির মধ্যে পড়ে মারা যেতে পারে। 

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে তা এখনি বলা যাচ্ছে না। লাশের ময়নাতদন্তের জন্য ঝিনাইদহে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম