দুদকের মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৯ জানুয়ারি ২০২৩, ১৮:২০আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ১৮:২৩

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমজাদ হোসেন খোকনকে (৩৬) কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (৯ জানুয়ারি) তিনি চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ মুন্সী আব্দুল মজিদের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

দুদকের আইনজীবী কাজী সানোয়ার আহমেদ লাভলু জানান, ২০২০ সালের ২০ সেপ্টেম্বর আমজাদ হোসেন এবং তার স্ত্রীর সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিশ পাঠায় দুদক। তবে নোটিশ গ্রহণ করেও সম্পদ বিবরণী জমা দেননি আমজাদ। নোটিশ গ্রহণের ২১ দিনের মধ্যে সম্পদ বিবরণী জমা না দেওয়ার অভিযোগে দুদকের তৎকালীন উপপরিচালক শরীফ উদ্দিন বাদী হয়ে ২০২১ সালের ২৪ মার্চ মামলা দায়ের করেন। মামলটি তদন্ত শেষে ২০২২ সালের ১১ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক।

আমজাদ হোসেন খোকন কক্সবাজার জেলার টেকনাফ থানার শীলখালী শামলাপুর পুরানপাড়ার মোহাম্মদ ইসলামের ছেলে। তিনি বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

/এমএএ/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী