বরখাস্ত ২ কর্মচারীকে রংপুর মেডিক্যাল চত্বরে অবাঞ্ছিত ঘোষণা

রংপুর প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০২৩, ২০:১৬আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ২০:১৮

সরকারি চাকরি বিধি লঙ্ঘন করায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বরখাস্ত হওয়া দুই কর্মচারীকে হাসপাতাল চত্বরে অবাঞ্ছিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ বিষয়ে হাসপাতালের পরিচালক ডা. শরীফুল হাসান স্বাক্ষরিত আদেশনামা জারি করা হয়েছে।

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক দফতর সূত্রে জানা গেছে, হাসপাতালের প্রশাসনিক শাখা থেকে ইস্যু করা আদেশনামা সোমবার (৯ জানুয়ারি) সরবরাহ করা হয়েছে। সেখানে পরিচালক উল্লেখ করেছেন গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করা যাচ্ছে, ইতোপূর্বে বিভিন্ন অনিয়ম-দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে চাকরি থেকে বরখাস্ত হওয়া অফিস সহায়ক মামুনুর রশীদ ও আশিকুর রহমান নয়ন বিধি লঙ্ঘন করছেন। তারা অযাচিতভাবে হাসপাতালের স্বাভাবিক স্পর্শকাতর, জরুরি বিভাগ, জখমী সনদ শাখা, অন্যান্য বিভিন্ন বিভাগে জনগুরুত্বপূর্ণ কাজে বিধিবর্হিভূতভাবে হস্তক্ষেপ এবং ভয়ভীতি প্রদর্শন করছেন। যা বরখাস্তকালীন সরকারি চাকরি বিধিমালা ২০১৮ মোতাবেক চাকরি থেকে পদাবনিতসহ চূড়ান্ত অপসারণযোগ্য অপরাধ। বরখাস্ত হওয়া দুই কর্মচারীকে সতর্ক করা হচ্ছে, প্রতি সপ্তাহে রবিবার হাজিরা দিয়ে হাসপাতাল ত্যাগ করবেন। এ আদেশ প্রতিপালনে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করাসহ কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

এ ব্যাপারে হাসপাতালের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, বরখাস্ত হওয়া দুই কর্মচারী আশিকুর রহমান নয়ন ও মামুনুর রশীদ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ কাজে অযাচিত হস্তক্ষেপ এবং হাসপাতালের পরিস্থিতি অস্থিতিশীল করছেন। বারবার বলার পরেও তারা কর্ণপাত না করায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ ব্যাপারে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শরীফুল হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি চিঠি দেওয়ার কথা স্বীকার করে বলেন, ‘তাদের হাসপাতাল চত্বরে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। এর ব্যত্যয় হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
‘চীনের অর্থায়নে হচ্ছে ৫টি নারী হাসপাতাল’ 
ছয় মাসের মধ্যে ৫টি শিশু হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম