বান্দরবানে স্বর্ণ মন্দির ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা

বান্দরবান প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:২০আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:৩৩

বান্দরবান স্বর্ণ মন্দির বান্দরবান পার্বত্য জেলার অন্যতম দর্শনীয় স্থান ও বৌদ্ধ অনুসারীদের তীর্থস্থান স্বর্ণ মন্দিরে (বৌদ্ধ ধাতু জাদি) পর্যটকদের ভ্রমণের ওপর অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা আরোপ করছে কর্তৃপক্ষ। আগামী ২০ ফেব্রুয়ারি থেকে এটি কার্যকর হবে বলে জানানো হয়েছে। তবে পূজার উদ্দেশ্যে অনুমতি নিয়ে মন্দিরে প্রবেশ করা যাবে।  
জানা গেছে, দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকরা বৌদ্ধ মন্দিরের পবিত্রতা নষ্ট, অসদাচারণ, ভান্তেদের হয়রানি করার কারণে স্বর্ণ মন্দির পরিচালনা কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।
আরও জানা গেছে, পর্যটকরা মন্দিরের বিভিন্ন মূর্তি স্পর্শ করে পবিত্রতা নষ্টের পাশাপাশি মন্দিরের পূজার দ্রব্য ফেলে দেওয়ার মতো ঘটনা ঘটিয়েছে।
স্বর্ণ মন্দির পরিচালনা কমিঠির সদস্য শিবু নাথ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পর্যটকরা এসে পবিত্র বৌদ্ধ মূর্তি স্পর্শ করে এবং জুতা নিয়ে প্রবেশ করার কারণে এ সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হয়েছি।’
স্বর্ণ মন্দিরের প্রধান ধর্মীয় গুরু উপ ঞ ঞা জোত মহাথের বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পর্যটকরা মন্দির প্রশাসনের  ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনেককে  হয়রানির কারণে আমরা নিষেধাজ্ঞা আরোপ করেছি।’
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ঢাকা থেকে একদল পর্যটক জুতা নিয়ে মন্দিরে প্রবেশ করতে চাইলে বাধা দেয় মন্দির কর্তৃপক্ষ। এ বিষয়টি নিয়ে উক্ত পর্যটকরা মন্দিরে কর্মরত ভান্তেদের মারধর করার চেষ্টা করেন। এ ঘটনায় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে, মন্দিরে প্রবেশে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা আরোপ করার কারণে জেলার পর্যটন ব্যবসায় ক্ষতি হতে পারে বলে  আশঙ্কা করছেন পর্যটন ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টরা।

/এআর/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম