গ্রামবাসীর ওপর সন্ত্রাসী হামলা, একজন নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১১ জানুয়ারি ২০২৩, ০৯:৩০আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ০৯:৩০

চট্টগ্রামের সন্ত্রাসী হামলায় মোজাহেদ (২৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের এজাহার মিয়া ফকিরের বাড়িতে এ ঘটনা ঘটে। সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় আরও পাঁচ গ্রামবাসীকে কুপিয়ে আহত করেছে।

নিহত মোজাহেদ সরফভাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. হারুনের ছেলে। 

আহতরা হলেন– সরফভাটা ইউনিয়নের মৃত কেরামত আলীর ছেলে আবু তাহের (৩৫), বাদশা মিয়ার ছেলে ফয়জুল্লাহ (২৫),  ইব্রাহিমের ছেলে ফরহাদ (১৯), আবদুর রশিদের ছেলে জামাল (২৫) এবং খায়ের আহমদের ছেলে জামাল উদ্দিন (৩০)।

সরফভাটা ইউনিয়নের চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একদল চিহ্নিত সন্ত্রাসী অতর্কিতভাবে অস্ত্র-শস্ত্র নিয়ে নিরীহ মানুষের ওপর হামলা চালিয়ে পালিয়ে গেছে। এতে গুলিবিদ্ধ হয়ে একজন মারা গেছেন। ছুরিকাঘাতে আহত হয়েছে ৫-৬ জন দিনমজুর। কাজ শেষে তারা রাস্তার পাশে আড্ডা দিচ্ছিল।’

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিলকী বলেন, ‘এলাকার চিহ্নিত সন্ত্রাসী গ্রুপ কামাল বাহিনীর লোকজন পাহাড় থেকে সন্ধ্যার পর এলাকায় নেমে অতর্কিতভাবে গ্রামবাসীর ওপর হামলা চালায়। তারা ওই এলাকায় দিদার নামে এক ব্যক্তিকে মারতে এসেছিল। দিদার একসময় কামাল বাহিনীর সদস্য ছিল। সে এখন ওই বাহিনীতে নেই এ কারণে তাকে মারতে এসেছিল বলে জানা যায়। দিদারকে না পেয়ে তার ছোট ভাই মোজাহেদের পায়ে গুলি করে। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়। আহতরাও বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম