ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস উল্টে খাদে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২৩, ১২:৩৯আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ১২:৩৯

নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তারাবো সুপার নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এতে ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রামগামী লেন দিয়ে ৩৫-৪০ জন গার্মেন্ট শ্রমিক নিয়ে বাসটি আদমজী ইপিজেডের দিকে যাচ্ছিল। হঠাৎ মৌচাক এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসের ১০ জন শ্রমিক আহত হয়েছেন।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবুল কাশেম আজাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একটি বাস দুর্ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে বিস্তারিত বলতে পারবেন শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দীন।’

যোগাযোগ করা হলে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দীন বলেন, ‘মাদানীনগর মাদ্রাসার পাশে দিয়ে তারাবো সুপার নামে একটি বাস যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে দুজন আহত হয়েছেন। তাদের একজন হাতে এবং অপরজন পায়ে আঘাত পেয়েছেন। একজনকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে এবং অপরজনকে অন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া আরও অনেকে সামান্য আহত হয়েছেন, তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। বাসের যাত্রীরা সবাই গার্মেন্ট শ্রমিক।’

তিনি জানান, ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করা হলেও ড্রাইভার-হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম