ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২৩, ০১:৪৮আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩, ০১:৪৮

সাতক্ষীরার দেবহাটায় চতুর্থ শ্রেণির এক প্রতিবন্ধী ছাত্রকে ধর্ষণের অভিযোগে শামসুজ্জামান (৫২) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ জানান, এ ঘটনায় শুক্রবার মামলা দায়ের হয়েছে।

গ্রেফতার শামসুজ্জামান কুলিয়া এলাহী বকস্ দাখিল মাদ্রাসার ক্রীড়া শিক্ষক এবং দক্ষিণ কুলিয়ার বাসিন্দা।

মামলা সূত্রে জানা গেছে, শিক্ষক শামসুজ্জামান মাদ্রাসার চতুর্থ শ্রেণির ওই ছাত্রকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় শুক্রবার দুপুরে ভিকটিমের বাবা বাদী হয়ে দেবহাটা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, মামলা দায়েরের দুই ঘণ্টার মধ্যে অর্থাৎ সাড়ে ৪টার দিকে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত শামসুজ্জামানকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ইতোপূর্বে একাধিকবার ছাত্র ধর্ষণের অভিযোগ আছে।

দেবহাটা থানার ওসি জানান, গ্রেফতার শিক্ষকের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগও রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী