শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মামলা

সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের ৩ নেতাকর্মী কারাগারে

সাতক্ষীরা প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৫৯আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:১২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলে থাকাকালে সাতক্ষীরায় তার গাড়ি বহরে হামলার ঘটনায় দায়ের করা মামলার তিন আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আসামিরা জেলা বিএনপি ও জামায়াতের নেতাকর্মী।

সোমবার দুপুরে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে ওই তিন জন আত্মসমর্পন করে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। শুনানি শেষে জেলা ও দায়রা জজ জোয়ার্দার মো. আমিরুল ইসলাম এই নির্দেশ দেন।
জামিন না পাওয়া আসামিরা হলেন, সাতক্ষীরা জেলা বিএনপি’র সাবেক যুগ্ম-সম্পাদক ও কলারোয়া উপজেলা কৃষকদলের সভাপতি কেড়াগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন এবং জামায়াত কর্মী শাহাবুদ্দীন। বিবাদী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আবদুল মজিদ। রাষ্ট্রপক্ষে ছিলেন পিপি ওসমান গনি।
মামলার বিবরণে জানা গেছে, গত ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা হিজলদি গ্রামের ধর্ষিতা মুক্তিযোদ্ধা পত্নীকে দেখে সাতক্ষীরা থেকে যশোর যাওয়ার পথে কলারোয়ায় তার গাড়ি বহরে হামলা চালানো হয়। এ ঘটনায় বিএনপি-জামায়াতের বেশ কিছু নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

/জেবি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম