ব্যাংকের স্টোর রুমে ২ নিরাপত্তাকর্মীর লাশ

গাজীপুর প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২৩, ১৭:১৭আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ১৭:১৭

নরসিংদীর রায়পুরার অগ্রণী ব্যাংক রাধাগঞ্জে শাখা থেকে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত দুই আনসার সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে তাদের উদ্ধার করা হয়।

নিহতরা হলেন– ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী গ্রামের সিদ্দিক ফকিরের ছেলে তৌহিদুল আলম (২৪),  টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার উকিলপাড়া এলাকার মজিবুর রহমানের ছেলে রঞ্জু মিয়া (৪০)। তারা এই ব্যাংকের নিরাপাত্তার দায়িত্বের ছিলেন।

অগ্রণী ব্যাংক রাধাগঞ্জ শাখার ব্যবস্থাপক ফখরুল ইসলাম জানান, তৌহিদুল আলম ও রঞ্জু মিয়া মঙ্গলবার রাতের খাবার খেয়ে ব্যাংকের প্রধান ফটকে তালা দিয়ে ভেতরে ঘুমিয়ে পড়েন।  বুধবার সকালে পরিচ্ছন্নতা কর্মী ব্যাংক পরিষ্কার করতে আসেন। তিনি ব্যাংকের প্রধান গেট বন্ধ দেখে আনসার সদস্যদের ডাকাডাকি করে কোনও সাড়াশব্দ পাননি। পরে পাশের ফটোকপির দোকানের মালিক নয়ন মিয়াকে বিষয়টি জানান। ব্যাংকের শাখা ব্যবস্থাপক নয়ন মিয়ার কাছ থেকে বিষয়টি জেনে সকাল ৯টার দিকে  ব্যাংকে এসে ডাকাডাকি করে সাড়াশব্দ না পেয়ে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ সকাল সাড়ে ৯টায় ঘটনাস্থলে এসে তালা ভেঙে ব্যাংকের স্টোর রুমে দুই আনসার সদস্য তৌহিদুল আলম এবং রঞ্জু মিয়ার মরদেহ দেখতে পায়। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় ব্যাংকের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। ব্যাংকের মেইন গেইট বন্ধ থাকলেও  কেচি গেইট খোলা ছিল।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাবারের বিষক্রিয়ায় ওই দুজনের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে তাদের মৃত্যুর অন্য কোনও কারণ রয়েছে কিনা তা ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

/এমএএ/
সম্পর্কিত
এটিএম বুথে টাকা নেই, মানুষ যাবে কোথায়?
৯০ বছরের শাশুড়িকে পিঠে নিয়ে নয় কিমি হেঁটে ব্যাংকে পুত্রবধূ, ভিডিও ভাইরাল
নগদ লভ্যাংশে নতুন শর্তে চাপে অধিকাংশ ব্যাংক, পুঁজিবাজারে প্রভাবের শঙ্কা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম