সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর

সাতক্ষীরা প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২৩, ১১:২৭আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ১১:২৭

সাতক্ষীরার শ্যামনগরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মেহেদী হাসান বাবু (২৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। শনিবার রাত ৯টায় মুন্সীগঞ্জের ধানখালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান রমজাননগর ইউনিয়নের কালিঞ্চী গ্রামের মাজেদ গাজী এবং সাবেক ইউপি সদস্য আকলিমা বেগমের ছেলে।

প্রত্যক্ষদর্শী আমজাদ হোসেন মিঠু জানান, ট্রাকটি একসাইডে দাঁড়িয়ে ধানক্ষেত থেকে ধান লোড করছিল। সে সময় মেহেদী হাসান মুন্সীগঞ্জ থেকে শ্যামনগরের দিকে দ্রুতগতিতে একটি পালসার মোটরসাইকেল চালিয়ে আসছিলেন। অন্ধকারে আলো কম থাকায় তিনি দেখতে না পেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে ধাক্কা মারেন। ঘটনাস্থলেই মেহেদী মারা যান। সে সময় আরোহী অলিউর রহমান (২৪) গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসক অলিউর রহমানকে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিহত মেহেদির স্বজন আব্দুল্লাহ তরফদার জানান, নিহত মেহেদী হাসান শ্যামনগর সেটেলমেন্ট অফিসে চাকরি করতেন। এ ব্যাপারে থানায় মামলা করা হবে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ট্রাক এবং দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেল উদ্ধার করেছে। নিহতের পরিবারের মৌখিক অভিযোগের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম