কেএনএফ আতঙ্কের পর অভিযান, একজনের লাশ উদ্ধার

বান্দরবান প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২৩, ১২:৫৯আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ১৩:০১

বান্দরবানের রুমার দুর্গম পাহাড়ি এলাকা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় লাশটি উদ্ধার করে পুলিশ।

কেএনএফের আতঙ্কে গ্রাম ছাড়ছেন দুর্গম পাহাড়ের বাসিন্দারা

ঘটনাটি নিশ্চিত করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, শনিবার রাতে গোলাগুলির শব্দ শুনতে পেয়ে পাইন্দু ইউনিয়নে মুয়ালপি পাড়া থেকে ৪০ জন বাসিন্দা পালিয়ে রুমা উপজেলা সদরে চলে আসেন। পরে আজ  (রবিবার) সকালে ঘটনাস্থলের আশপাশে অভিযান চালানো হয়। এ সময় আরথাহ পাড়া ও বাচলং পাড়ার মধ্যবর্তী স্থান থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে লাশটি কোন সংগঠনের তা নিশ্চিত করা যায়নি। পরে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

পুলিশ জানায়, গত বছরের ১৭ অক্টোবর থেকে পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান চলার কারণে কেএনএফের সদস্যরা ছত্রভঙ্গ হয়ে রুমা উপজেলার সীমান্তবর্তী দুর্গম বিভিন্ন পাড়ায় অবস্থান করছে। সেখানে সম্প্রতি গোলাগুলির ঘটনাও ঘটেছে। তাদের অবস্থানের কারণে আতঙ্কিত হয়ে বিভিন্ন পাড়ার বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে।

/এমএএ/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান