নারায়ণগঞ্জে মাহফুজ আনামের বিরুদ্ধে আরেকটি মানহানির মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০১৬, ১২:২৯আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৬, ১২:৪৩

ইংরেজি দৈনিক ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে নারায়ণগঞ্জের একটি আদালতে মানহানি মামলা হয়েছে। মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান শরীফের আদালতে মামলাটি করেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক মহসিন মিয়া। মামলায় তিনি ১০ কোটি টাকার মানহানির অভিযোগ তুলেছেন।

এ নিয়ে সারাদেশে মাহফুজ আনামের বিরুদ্ধে সারাদেশে ৩৬ টি মামলা দায়ের হলো। এর মধ্যে ৯টিতে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে। আর ২৬টি মানহানির মামলায় ৬১ হাজার ৮ কোটি ৫০ লাখ টাকার মানহানির অভিযোগ করা হয়েছে তার বিরুদ্ধে।

মাহফুজ আনাম মামলায় বাদীপক্ষের আইনজীবী নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদা মালা জানান, আদালত মামলাটি আমলে নিয়েছে। আদালত এ ব্যাপারে সমন জারি করেছে। তবে সমনের তারিখ তাৎক্ষণিকভাবে ঘোষণা করা হয়নি।
শুনানিতে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা ও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল।
/জেবি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান