সভাপতি সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন ৫ জন

একযুগ পর আজ কালীগঞ্জ উপজেলা যুবলীগের সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:২৫আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:৩৩

দীর্ঘ এক যুগ পর আজ মঙ্গলবার (১৬ফেব্রুয়ারি) ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আওয়ামী-যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন হচ্ছে। সম্মেলনকে কেন্দ্র করে সভাপতি সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদের নেতা-কর্মীরা ব্যস্ত সময় পার করছেন। ইতোমধ্যে উপজেলার ১১ টি ইউনিয়নে যুবলীগের কমিটি গঠন করা হয়েছে। ত্রি-বার্ষিক এ সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৫ জন প্রার্থী হচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

দলীয় সূত্র জানায়, দীর্ঘ এক যুগেরও বেশি সময় পার হলেও কালীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের পুর্ণাঙ্গ কমিটি গঠন হয়নি। পুর্ণাঙ্গ কমিটি না থাকায় নেতাকর্মীদের মধ্যে হতাশা বিরাজ করছিল। নেতৃত্ব শূন্যতায় দলীয় কার্যক্রমেও ছিল ভাটার টান।

উপজেলা যুবলীগের নির্বাচনে সভাপতি-সম্পাদক প্রার্থীরা

দলীয় সূত্র আরও জানায়, ১ টি ইউনিয়নে তাদের মোট ১৫ জন ভোটার থাকবেন। এ হিসেবে ১১ টি ইউনিয়নের ১৬৫ জন ডেলিগেটর প্রার্থীদের ভোট দেবেন।

উপজেলা আওয়ামী-যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, বর্তমান যুবলীগের আহবায়ক রেজাউল করীম রেজা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন সোহেল, জেলা ছাত্র লীগের সহ-সভাপতি কবীর হুসাইন, যুবলীগ নেতা শিবলী নোমানী ও  ফিরোজ আহম্মেদ সেন্টু।

উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ও জেলা যুব লীগ নেতা  জাহাঙ্গীর হোসেন সোহেলসহ একাধিক নেতাকর্মীরা জানান, সর্বশেষ কাউন্সিল কবে কখন হয়েছিল তা অনেক নেতাকর্মীই মনে নেই। এক যুগেরও আগে তদানীন্তন কাউন্সিলর গোলাম রসুলকে আহবায়ক, রেজাউল করীম রেজা ও সুবোধ কুমার বসুকে যুগ্ম আহবায়ক করে একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি গঠনের পর বিভিন্ন কারনে তারা আর পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেননি। এরই মধ্যে গোলাম রসুলের মৃত্যু হওয়ায় নেতৃত্ব শূন্য হয়ে পড়ে সংগঠনটি।

উপজেলা যুবলীগের আহবায়ক রেজাউল করীম রেজার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী-যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আসাদুল হক আসাদ। সম্মেলনের উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা আওয়ামী-যুবলীগের আহবায়ক আশফাক মাহমুদ জন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন ঝিনাদইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার। বিশেষ বক্তা থাকবেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. নবী নেওয়াজ এমপি।

 

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম