মোংলা ইপিজেডে ভিআইপি কারখানায় আগুন

মোংলা প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২৩, ১৬:৩৪আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ১৬:৩৪

মোংলা ইপিজেডে ভিআইপি-১ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুর সাড়ে ৩টায় এ আগুনের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের সময় আতঙ্কিত হয়ে পড়েন শ্রমিকরা।

মোংলা ইপিজেডের নির্বাহী পরিচালক মাহবুব আহমেদ সিদ্দিক বলেন, ‘ইপিজেডে ভিআইপি প্রতিষ্ঠানের ১ নম্বর কারখানায় দুপুরে হঠাৎই আগুন লাগে। এ কারখানায় কোম্পানিটির ফেব্রিক্স ছিল। অগ্নিকাণ্ডের সময় দ্রুত সেখানে কর্মরত শ্রমিকরা বেরিয়ে পড়েন। কীভাবে এই ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে।’

মোংলা বন্দর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আরবেশ আলী বলেন, ‘দুপুর সাড়ে ৩টায় অগ্নিকাণ্ডের খবর শুনে ঘটনাস্থলে গিয়ে তাদের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিটের মাধ্যমে এই আগুনের সূত্রপাত বলে জানা গেছে।’

ইপিজেডের ভিআইপি কোম্পানির কর্মকর্তা মিজানুর রহমান জানান, আগুনের ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি, তবে তাদের কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। কারখানাটিতে কতজন শ্রমিক ছিল তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি মিজান।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম