রাজশাহীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

রাজশাহী প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:০৬আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:১০

রাজশাহীর পবা উপজেলার দর্শনপাড়া এলাকায় চোর সন্দেহে হাসান আলী (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

নিহত হাসান আলী ওই এলাকার তবজুল ইসলামের ছেলে।

রাজশাহী জেলা পুলিশের সিনিয়র সহকারী সুপার (সদর সার্কেল) আবদুর রশিদ জানান, সোমবার দিবাগত রাত ২টার দিকে হাসান দর্শনপাড়ায় দেলজান বেগমের দোকানে চুরি করতে গেলে স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে। এরপর তাকে বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে পবা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।

দর্শনপাড়া এলাকার নামপ্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, ‘এর আগেও হাসান নেশার জন্য চুরি করে ধরা পড়েছে। এলাকার মানুষ তার অত্যাচারে অতিষ্ঠ ছিল।’

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে লাশের সুরতহাল রিপোর্ট করছি। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

/বিটি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম