মুন্সীগঞ্জের গজারিয়ার মেঘনা নদীতে মঙ্গলবার সকালে যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ৫শ’ মণ জাটকা করেছে কোস্টগার্ড ও মৎস্য বিভাগ।
কোস্টগার্ডের পেটি অফিসার মো. মোস্তাফিজুর রহমান জানান, বরগুনা থেকে সদরঘাটগামী এম.ভি রাসেল-১ নামে একটি লঞ্চে অভিযান চালিয়ে ৬৭ ঝুড়ি জাটকা ইলিশ আটক করা হয়। এ সময় মাছগুলোর কোনও মালিক না পাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, এই মাছগুলো নারায়ণগঞ্জের পাগলা, মুন্সীগঞ্জের গজারিয়া ও সদরের বিভিন্ন মাদ্রাসার এতিম ও গরিবদের মাঝে বিতরণ করা হয়।
/জেবি/টিএন/আপ-এআর/








