চেক জালিয়াতি: ৫ মামলায় ইভ্যালির রাসেলের জামিন

টাঙ্গাইল প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:০১আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৫৩

টাঙ্গাইলে পাঁচটি চেক জালিয়াতির মাধ্যমে ৪৭ লাখ টাকার প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেলকে জামিন দিয়েছেন আদালত। সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুনিরা সুলতানা এ আদেশ দেন।

রাসেলের আইনজীবী ফেন্সি খান জানান, ২০২২ সালে সদর উপজেলার রাসেদ্দুজ্জামান নামে এক ব্যক্তি বাদী হয়ে পাঁচটি চেক জালিয়াতির মোট ৪৭ লাখ টাকার প্রতারণার মামলা করেন। আজ সেই মামলায় ঢাকার কাশিমপুর কারাগার থেকে রাসেলকে টাঙ্গাইল আদালতে হাজির করা হয়। পরে আইনজীবী ফেন্সি খান দুটি এবং তার সিনিয়র আইনজীবী হুমায়ুন কবির তিনটি মামলার জামিন আবেদন করেন। আদালত ওই পাঁচ মামলায় রাসেলকে জামিন দেন।

প্রসঙ্গত, প্রতারণার অভিযোগে ইভ্যালির সিইও রাসেল এবং তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর গুলশান থানায় মামলা করেন আরিফ বাকের নামে একজন গ্রাহক। মামলার পরদিন বিকালে রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডের বাসা থেকে অভিযুক্তদের গ্রেফতার করে র‌্যাব। পরে তাদের বিভিন্ন মামলায় রিমান্ডে নেওয়া হয়। ইতোমধ্যে সব মামলায় জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন শামীমা।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
চেক ডিজঅনারের মামলায় ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে
ইভ্যালির রাসেল ও শামীমা গ্রেফতার 
ইভ্যালির রাসেল-শামীমার ১৫ মাসের জেল
সর্বশেষ খবর
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস
গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ড নিয়ে দ্বন্দ্ব চরমে: ভাঙচুর ও দখলের পাল্টাপাল্টি অভিযোগ 
গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ড নিয়ে দ্বন্দ্ব চরমে: ভাঙচুর ও দখলের পাল্টাপাল্টি অভিযোগ 
জুলাই সনদের আলোকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান হাসনাত আবদুল্লাহর 
জুলাই সনদের আলোকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান হাসনাত আবদুল্লাহর 
‘ককরোচরা’ কি এবার রাজনৈতিক দল তৈরি করছে?
‘ককরোচরা’ কি এবার রাজনৈতিক দল তৈরি করছে?
সর্বাধিক পঠিত
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
মোদির এক ভিডিও ভেঙে দিলো ইনস্টাগ্রামের সব রেকর্ড
মোদির এক ভিডিও ভেঙে দিলো ইনস্টাগ্রামের সব রেকর্ড