অর্থনীতি সচল রাখতে শেখ হাসিনার বিকল্প নেই: এমপি নাবিল

যশোর প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২৩, ২০:০২আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ২০:১২

যশোর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘দেশের অর্থনীতি সচল রাখতে শেখ হাসিনার বিকল্প নেই। দেশে ব্যাপক হারে উন্নয়ন প্রকল্পের সুফল পাওয়ায় আগামী নির্বাচনেও তাকে প্রধানমন্ত্রী বানাতে হবে। তিনি প্রধানমন্ত্রী হলে অর্থনীতির সব সূচক সচল থাকবে। দেশ উন্নয়নের জোয়ারে ভাসবে। উঁচু-নিচু, ধনী-গরিব, গ্রাম-শহরের মধ্যে কোনও পার্থক্য থাকবে না।’

সোমবার (৬ ফেব্রুয়ারি) বিকালে যশোর শহরের নতুন খয়েরতলা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বৈশ্বিক মন্দা ও সংকটের কথা উল্লেখ করে সংসদ সদস্য কাজী নাবিল বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক মন্দা চলছে। তার প্রভাব বাংলাদেশেও পড়েছে। ক্রয়ক্ষমতা সাধারণ মানুষের সাধ্যের বাইরে চলে যাচ্ছে। জীবন-জীবিকা নির্বাহে সবার কষ্ট হচ্ছে। সবাই শেখ হাসিনার ওপর আস্থা রাখুন, দ্রুতই এই সমস্যার সমাধান হবে।’

জনগণকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বিএনপি-জামায়াতের কানকথা বা গুজবে কেউ বিশ্বাস করবেন না। শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে সবকিছুই মোকাবিলা করা সম্ভব। ওইসব গুজব রটনাকারীদের প্রতিহত করার জন্য গ্রামগঞ্জে, শহর-বন্দরে, পাড়া-মহল্লায় সবাইকে ঐক্যবদ্ধভাবে অবস্থান নিতে হবে।’

শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করছেন যশোর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) কাজী নাবিল আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নতুন খয়েরতলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও পৌর কাউন্সিলর শেখ জাহিদ হোসেন মিলন।

অন্যদের মধ্যে বক্তব্য দেন–সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেন, উপ-প্রচার সম্পাদক লুৎফুল কবির বিজু, জেলা যুবলীগের সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসান, দফতর সম্পাদক হাফিজুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাজান কবির শিপলু এবং বিদ্যালয়টির প্রধান শিক্ষক সৈয়দ এহসানুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ সদস্য জবেদ আলী, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাবের হোসেন জাহিদ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানুল করিম রহমান, সাবেক ছাত্রলীগ নেতা গাজী রাইয়ান মৌমন, শহর ছাত্রলীগ নেতা তছিকুর রহমান রাসেল প্রমুখ।

এর আগে বিকালে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ তার বাসভবন শহরের কাজীপাড়ায় কাজী শাহেদ সেন্টারে যশোরের বিভিন্ন বেসরকারি কলেজ, কলেজিয়েট স্কুল, মাধ্যমিক বিদ্যালয়, গার্লস স্কুল, মাদ্রাসা, সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিভিন্ন ক্রীড়া প্রতিষ্ঠানসহ ৬০টি প্রতিষ্ঠানে ফুটবল, ভলিবল, হ্যান্ডবল, ক্যারম বোর্ড, দাবা, ক্রিকেট, ব্যাডমিন্টন সামগ্রী প্রদান করেন।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম