শিশুসন্তানসহ গৃহবধূকে হত্যা, ভারতে পালানো আসামি গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:০১আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০০

গাজীপুরের শ্রীপুরে তালাবদ্ধ ঘর থেকে এক নারী (২২) ও তার শিশুসন্তানের(৪) মরদেহ উদ্ধারের একমাস পর আসামি রহমত উল্লাহকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ২টায় তাকে গাজীপুর আদালতে পাঠিয়েছে পুলিশ। ভারতে পালিয়ে যাওয়ার পর বৃহস্পতিবার ভোরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত (ঝিরুন্দি) এলাকা থেকে রহমতকে গ্রেফতার করা হয়।

শুক্রবার দুপুর ১২টায় শ্রীপুর থানা কার্যালয়ে সংবাদ সম্মেলনে কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আজমীর হোসেন এ তথ্য জানান।

আসামি রহমত উল্লাহ গাজীপুরের কাপাসিয়া উপজেলার কুশদী গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। সে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড (এসিআই গেইট) সংলগ্ন শান্তির বাড়িতে স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতো।

মামলার তদন্ত কর্মকর্তা শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমজাদ হোসেন জানান, জিজ্ঞাসাবাদে আসামি রহমত উল্লাহ জানায়, এ ঘটনার তিন-চার মাস আগে তার সঙ্গে ভিকটিম গৃহবধূর পরিচয় হয়। পরে তার বাড়িতে আসামি রঙের কাজ শুরু করে। একপর্যায়ে ভিকটিমের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলে সে। গৃহবধূর স্বামী বাড়িতে থাকতেন না। ঘটনার রাতে আসামি রহমত কৌশলে ঘুমের ওষুধ খাইয়ে গৃহবধূকে অচেতন করে ধর্ষণের চেষ্টা করলে ধস্তাধস্তি হয়। এতে পাশে ঘুমিয়ে থাকা শিশুটি জেগে উঠলে তাকে শ্বাসরোধে হত্যা করে রহমত। পরে গৃহবধূকেও শাসরোধে করে হত্যা করে। যাওয়ার সময় গৃহবধূর দুটি মোবাইল, ভ্যানিটি ব্যাগ থেকে ২ হাজার ৫০০ টাকা এবং তার পা থেকে একজোড়া রুপার নুপুর খুলে নিয়ে যায়। ৭ জানুয়ারি সন্ধ্যায় পুলিশ মা-ছেলের লাশ উদ্ধার করার সময় উপস্থিত লোকজনের সঙ্গে আসামিও ঘটনাস্থলে উপস্থিত ছিল। লাশ উদ্ধারের দুই দিন পর ৯ জানুয়ারি রাত ১২টায় গ্রেফতারের জন্য আসামির বাড়িতে গেলে সে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যায়। পরে নরসিংদীর ফুফুর বাড়িতে একদিন অবস্থান করে। এরপর টঙ্গীতে এক বন্ধুর বাড়িতে তিন-চার দিন থাকে। সেখান থেকে গোপালগঞ্জে গিয়ে রুবিনার দুটি মোবাইল চার হাজার টাকায় বিক্রি করে। ওই টাকা নিয়ে ২০ জানুয়ারি দালালের মাধ্যমে যশোর সীমান্ত দিয়ে ভারতের নদীয়া জেলার কৃষ্ণপুর থানা সংলগ্ন পেপসি কোম্পানিতে শ্রমিকের চাকরি নেয়। ভারতের দালালের মাধ্যমে তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে ৯ ফেব্রুয়ারি ভোরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত (ঝিরুন্দি) এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

/এমএএ/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম