পাহাড়ি সড়ক থেকে গভীর খাদে পর্যটকবাহী বাস

রাঙামাটি প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:২৬আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:২৬

চট্টগ্রাম থেকে রাঙামাটি আসা পর্যটকবাহী একটি বাস আনুমানিক ৪০ ফুট গভীর খাদে পড়ে সাত পর্যটক আহত হয়েছেন। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঝুলন্ত সেতু পর্যটন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

বাসে থাকা যাত্রী নৈয়ব উদ্দিন জানান, পরিবার-পরিজন নিয়ে রাঙামাটি ভ্রমণ শেষে বিকালে চট্টগ্রামে যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে ওঠেন তিনি। পথে বাসটি ব্যাক গিয়ার দিলে প্রায় ৪০ ফুট খাদে পড়ে যায়। বাসটি ৪০ জন পর্যটক নিয়ে চট্টগ্রামের পূর্ব মাদার বাড়ি রাবেয়া ওয়ার্কসপ থেকে সকালে রাঙামাটি আসে।

রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে বাসে আটকে পড়া তিন যাত্রীকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যাই। তবে আমরা আসার আগে স্থানীয়রা আরও তিন জনকে উদ্ধার করেন।’

রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. দেবব্রত ভট্টাচার্য জানান, পর্যটকবাসী বাস দুর্ঘটনায় সাত জনকে জরুরি বিভাগে আনা হয়। আসমা আক্তার (৪০) নামে গুরুতর আহত একজনকে চট্টগ্রামে রেফার করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

দুর্ঘটনার পর চালক ও হেলপার গাড়ি রেখে পালিয়ে গেছে।

/এমএএ/
সম্পর্কিত
সাগরের সেই ‘মৃত্যুস্থলে’ ভেসে যাচ্ছিলেন চার পর্যটক, উদ্ধার করলো কে?
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম