বিএনপির পদযাত্রা থেকে অস্ত্র উঁচিয়ে হামলা করা সেই যুবক গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:০৪আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:২০

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী বাজারে বিএনপির পদযাত্রা থেকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে হামলায় অংশ নেওয়া জাহিদুল ইসলাম জাহিদ(২৪) নামে সেই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১২ ফেব্রুয়ারি) ভোরে শ্রীপুর উপজেলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সানোয়ার হোসেন দুপুর ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন।

পদযাত্রা কর্মসূচিতে অস্ত্র হাতে বিএনপি কর্মী

গ্রেফতার জাহিদ ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার সাধুয়া গ্রামের সাইদুর রহমান মীরের ছেলে। তিনি পাঁচ-ছয় বছর আগে ওই থানাধীন বরামা-বরমী এলাকায় এসে স্থায়ীভাবে বসবাস করেন। 

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, জাহিদের বিরুদ্ধে একাধিক ডাকাতি ও চাদাবাজিসহ পাঁচটি মামলা রয়েছে।

গ্রেফতার জাহিদুল ইসলাম জাহিদ অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘জাহিদুল ইসলাম জাহিদের কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে অস্ত্রটি আসল না নকল তা ফরেনসিক রিপোর্টের পর নিশ্চিত করে বলা যাবে। একেকজন একেক ধরনের কথা বলছেন। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’ 

বরামা গ্রামের বাসিন্দা নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের এক কর্মী জানান, জাহিদুল ইসলাম জাহিদ প্রায় পাঁচ-ছয় বছর আগে থেকে গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন নিগুয়ারী গ্রাম থেকে বরমী এলাকায় বসবাস শুরু করেন জাহিদ। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং জেলও খেটেছেন। তিনি বরমী পশ্চিমপাড়া গ্রামের নজরুলের দোকানের পাশে শামসুলের বাড়ির ভাড়াটিয়া।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকট হারুন-অর রশিদ ফরিদ বলেন, ‘বিএনপির মিছিল থেকে সে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে আওয়ামী লীগ অফিসে হামলা করেছে। তা ছাড়া বিএনপি যদি বিষয়টি অস্বীকার করে থাকে, সেটি বিশ্বাসযোগ্য না। কারণ, বিএনপির পূর্বঘোষিত আজকের কর্মসূচিতে মিছিলে উপস্থিত জাহিদও বিএনপির কর্মী।’  

শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার বলেন, ‘জাহিদ বিএনপি তথা দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের কোনও কর্মী না। আগেও তার সঙ্গে বিএনপির কোনও সম্পর্ক ছিল না।’

শ্রীপুর থানার ওসি জানান, তদন্তের স্বার্থে এ বিষয়ে এখন কিছু বলা যাচ্ছে না। দুপুরের পর সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। তবে তার বিরুদ্ধে ২০১৪ সালে একটি চাঁদাবাজি এবং আরেকটি  মারামারির মামলা রয়েছে। তার বিরুদ্ধে আর কোনও মামলা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বরমী বাজারে বিএনপির পদযাত্রা কর্মসূচি থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হামলা এবং কার্যালয়ে ভাঙচুরের এ ঘটনা ঘটেছে। এ সময় পিস্তল উঁচিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের হুমকি দিয়েছেন জাহিদ। এরই মধ্যে তার পিস্তল হাতে থাকা ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম