কুবি’র বাসে হামলার ঘটনায় গ্রেফতার ২

কুবি প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৫৬আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৫৭

গ্রেফতারের প্রতীকী ছবি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের বাসে হামলাকারীদের মধ্যে  দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। সিসিটিভির ফুটেজের মাধ্যমে মঙ্গলবার বিকেলে হামলাকারীদের মধ্যে এ দুইজনকে গ্রেফতার করা হয়। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রব বাংলা ট্রিবিউনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত একজন হচ্ছেন কুমিল্লা শহরের দেশওয়ালি পট্টির প্রশান্ত সাহা (২৫)। আরেকজনের পরিচয় এখনও জানা যায়নি।
পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব বলেন, কুবি’র বাসে হামলার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। খুব শিগগিরই বাকিদের গ্রেফতার করা হবে।
উল্লেখ্য, গত রবিবার সন্ধ্যায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসে স্বরস্বতী পূজার র‌্যালি থেকে ছাত্রীদের রং নিক্ষপ করলে শিক্ষার্থীরা প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে র‌্যালি থেকে কিছু লোক এসে শিক্ষার্থীদের মারধর করে এতে একজন গুরুতর এবং প্রায় ২৫ জন আহত হন।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম