গাইবান্ধায় জামায়াতের সাত নেতাকর্মীর জামিন নামঞ্জুর

গাইবান্ধা প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০১৬, ২১:০৬আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৬, ২১:১৩

গাইবান্ধা জেলা গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার নাশকতার ঘটনায় দায়ের হওয়ায় চার মামলায় সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. শহিদুল ইসলাম মঞ্জুসহ (৫০) ৭ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করেছেন আদালত।
গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ আমলী আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান শিকদার মঙ্গলবার দুপুরে এ আদেশ দেন।
এর আগে শহিদুল ইসলাম মঞ্জুসহ ৭ নেতাকর্মী সশরীরে হাজির হয়ে তাদের আইনজীবীর মাধ্যমে আদালতে জামিনের আবেদন করেন।
নেতাকর্মীরা হলেন, সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. শহিদুল ইসলাম মঞ্জু, সুন্দরগঞ্জ পৌর জামায়াতের আমির মো. একরামুল হক, সুন্দরগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর জামায়াত নেতা নুর আলম, রামজীবন ইউনিয়ন জামায়াতের আমির আলহাজ মিজানুর রহমান, জামায়াতকর্মী হোসেন আলী, টিটু মিয়া ও আশরাফুল ইসলাম।
গাইবান্ধা আদালতের উপ-পরিদর্শক (এস আই) মো. আবদুল মজিদ জানান, জামায়াত নেতা শহিদুল ইসলাম মঞ্জুসহ ৭ নেতাকর্মীর বিরুদ্ধে ২০১৩ সালে সুন্দরগঞ্জ থানায় নাশকতার ঘটনায় পৃথক ৪টি মামলা দায়ের হয়। মামলার পর থেকে তারা পলাতক ছিলেন। মঙ্গলবার তারা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। কিন্তু বিচারক শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এরপর পরেই তাদের গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়।
/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক