হবিগঞ্জে মহাসড়ক অবরোধ করে চা শ্রমিকদের বিক্ষোভ

হবিগঞ্জ প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৮আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৮

বকেয়া বেতনসহ পাঁচ দফা দাবিতে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন চা শ্রমিকরা। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পানিউমদা ইউনিয়নের রোকনপুর বাজারে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন দুটি চা বাগানের দুই হাজার শ্রমিক। পরে মানববন্ধন করেন তারা।

শ্রমিকদের অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পানিউমদা ইউনিয়নের ইমাম ও বাওয়ানী চা বাগানে দুই হাজার নারী-পুরুষ চা শ্রমিক কাজ করেন। দীর্ঘদিন ধরে দুটি বাগানে ম্যানেজার ছাড়াই চলছে কার্যক্রম। গত পাঁচ সপ্তাহ ধরে দুটি বাগানের দুই হাজার শ্রমিকের মজুরির ৩৫ লাখ ৭০ হাজার টাকা, রেশন বাবদ ৪ লাখ ৭২ হাজার টাকা, ২০১৯-২০২০ সালের শ্রমিকদের এরিয়া বোনাসের ২৩ লাখ ২২ হাজার টাকা, ২০২২ সালের এরিয়া বোনাসের ৬ লাখ ১৬ হাজার টাকা পরিশোধ করছে না মালিকপক্ষ। বিষয়টি বাংলাদেশ চা বোর্ড ও জেলা প্রশাসনকে লিখিতভাবে জানিয়েও মেলেনি সমাধান।

দাবি পূরণ না হওয়ায় দুপুরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন শ্রমিকরা। তারা দ্রুত বকেয়া বেতন পরিশোধসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান। এ সময় আধ ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরীয়ার, সহকারী পুলিশ সুপার আবুল খায়ের, সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করেন।

এদিকে, বর্তমান মালিকপক্ষের বাগান বন্দোবস্ত বাতিলের করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর লিখিত প্রতিবেদন দিয়েছে উপজেলা প্রশাসন।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল বলেন, ‘গত পাঁচ সপ্তাহ ধরে চা শ্রমিকদের বেতন-রেশন দিচ্ছে না মালিকপক্ষ। ফলে শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন।’

তিনি আরও বলেন, ‘প্রশাসনের লোকজন এসেছিলেন, তারা আশ্বাস দিয়েছেন, দ্রুত বর্তমান মালিকপক্ষের বাগানের বন্দোবস্ত বাতিল হবে এবং বাগানে থাকা প্রায় ৩৯ হাজার কেজি চা পাতা নিলামের মাধ্যমে বিক্রি করার ব্যবস্থা করবেন।’ দ্রুত বিষয়টির সমাধান না হলে বড় আকারের আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।

এ প্রসঙ্গে ইমাম ও বাওয়ানী চা বাগানের মালিক জি কে মাইনুদ্দিন চৌধুরীর সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরীয়ার বলেন, ‘চা বাগানের লিজ বাতিলের জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দিয়েছি।’

হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, ‘মালিকপক্ষ বেতন-রেশন বকেয়া পরিশোধ না করায় চা শ্রমিকরা আজ মহাসড়ক অবরোধ করেছিল। পরে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে চা শ্রমিকদের এ সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করবো।’

 

/এমএএ/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী