কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের পিটুনিতে বাংলাদেশি আহত

কুড়িগ্রাম প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০১৬, ২১:৪৭আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৬, ২১:৪৭

কুড়িগ্রাম কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্তে বিএসএফ’র  পিটুনিতে এক  বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত হয়েছেন। মঙ্গলবার ভোররাতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, গয়টাপাড়া গ্রামের মো. ছুনুরুদ্দিন ওরফে ছইনারের ছেলে মো. ছবেদ আলী (৪৫) কয়েকজন গরু ব্যবসায়ীর সঙ্গে ওই সীমান্তে গরু আনতে গেলে বিএসএফ সদস্যরা তাদের ঘিরে ফেলে। এ সময় অন্যরা দৌড়ে পালিয়ে গেলেও ধরা পড়েন ছবেদ আলী। পরে তাকে বেধড়ক পিটিয়ে অজ্ঞান অবস্থায় ভুট্টা খেতে ফেলে রেখে যায় বিএসএফ সদস্যরা। পরে গয়টাপাড়া গ্রামের মো. নাজমুল ইসলাম ও মিজানুর রহমান অজ্ঞান অবস্থায় মো. ছবেদ আলীকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
গুরুতর আহত ছবেদ আলীকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।
গয়টাপাড়া বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার হাবিলদার হাসান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
/বিটি/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম