আশুলিয়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ২৫টি কক্ষ

সাভার প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০১৬, ২৩:২২আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৬, ২৩:২২

অগ্নিকাণ্ড আশুলিয়ায় একটি শ্রমিক পল্লীতে আগুন লেগে ২৫টি কক্ষ পুড়ে গেছে। মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে আশুলিয়ার কবিরপুর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  খবর পেয়ে আশুলিয়ার ডিইপিজেড ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার আব্দুল হামিদ অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
বাড়ির মালিক ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে শ্রমিক পল্লীর একটি কক্ষের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা। মুহুর্তের মধ্যেই আগুন বাড়ির অন্য কক্ষগুলোতেও ছড়িয়ে পড়ে।  
এ ব্যাপারে ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার আব্দুল হামিদ বলেন, আগ্নিকাণ্ডের খবর পেয়ে খুব দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করা হয়। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় আশুলিয়া ডিইপিজেডের একটি ও কালিয়াকৈর ফায়ার সর্ভিসের আরও দুটি ইউনিট যোগ হয়ে ফায়ার সার্ভিসের মোট ৫টি ইউনিট দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষনে ওই শ্রমিক পল্লীর ২৫টি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতি সম্পর্কে জানাতে পারেননি তিনি।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম